টানা সাত ম্যাচেও জয়ের মুখ দেখলোনা মহামেডান স্পোর্টিং ক্লাব। সোমবার নৈহাটি স্টেডিয়ামে তারা পিয়ারলেস এস সির কাছে ০-১ গোলে হারলো। পিয়ারলেসের একমাত্র গোলটি করেন মনোরঞ্জন সিং।
অন্য ম্যাচে কল্যানী স্টেডিয়াম বি তে জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব ও রেলওয়ে এফসির মধ্যে খেলাটি ২-২ গোলে ড্র হয়। জর্জের পক্ষে অরিজিৎ সিং ও অভিষেক কুঞ্জম গোল করেন। রেলের হয়ে গোল করেন নিতেশ কুমার ও অঙ্কিত ঘোষ। চুঁচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে মামনি গ্রুপ পাঠচক্র ১-০ গোলে হারালো মেসার্স ক্লাব কে। জয়সূচক গোলটি করেন বি আর ইসমাইল।

Powered by Froala Editor
