Search

Suggested keywords:

ডুরান্ডে পঞ্চবানে শেষ আটে মোহনবাগান

ডুরান্ডে পঞ্চবানে শেষ আটে মোহনবাগান

লড়াই ছিল গুরুত্বের। কিন্তু সেই ম্যাচ কার্যত হয়ে দাঁড়ালো একপেষে। শনিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ৫-১ গোলে হারালো ডায়মন্ড হারবার এফসি কে। প্রথমার্ধে অনিরুদ্ধ থাপা প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। ডায়মন্ড হারবার কে সমতায় ফেরান লুকা মাজেন। ওই অর্ধে আবার মোহনবাগান কে এগিয়ে দেন জেমি ম্যাকলারেন। দ্বিতীয়ার্ধে শুধুই সবুজ মেরুন ঝড়। যার কাছে আত্মসমর্পন ডায়মন্ড হারবার এফসির। পেনাল্টি থেকে তৃতীয় গোল লিস্টন কোলাসোর। দলের চতুর্থ ও পঞ্চম গোল সাহাল আব্দুল সামাদ ও জেসন কামিংসের। এই জয়ের ফলে গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছল মোহনবাগান সুপার জায়ান্ট।


Powered by Froala Editor