অবশেষে প্রতিশ্রুতির বাস্তবায়ন। সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের সদস্যদের হাতে সরকারী চাকরীর নিয়োগপত্র তুলে দেওয়া হল। মঙ্গলবার সকালে ধনধান্য প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে সকল খেলোয়াড়ের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মহানাগরিক ফিরহাদ হাকিম, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য, আই এফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, চেয়ারম্যান সুব্রত দত্ত,এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি, বিওএ সভাপতি চন্দন রায় চৌধুরী।
Powered by Froala Editor
