টানা দুই ম্যাচে জিতে কলকাতা ফুটবল লিগে ঘুরে দাঁড়ানোর আশা জাগিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু সোমবার নৈহাটি স্টেডিয়ামে ওয়ারি এসির কাছে ১-২ গোলে হেরে গেল তারা। ওয়ারির পক্ষে সাকির আলি ও রাকেশ কাপুড়িয়া গোল করেন। অন্য দিকে মহামেডানের অ্যাডিসন সিং ব্যবধান কমান। প্রিমিয়ার ডিভিশনে অন্য ম্যাচে ব্যারাকপুর স্টেডিয়ামে সাদার্ন সমিতি ও অ্যাসোস রেনবো এসির খেলা গোলশূন্য ড্র হয়।
Powered by Froala Editor
