Search

Suggested keywords:

এ গ্রুপ শীর্ষে তিন দল

এ গ্রুপ শীর্ষে তিন দল

কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের এ গ্রুপের সমস্ত খেলা শেষ হল। মঙ্গলবার গ্রুপ এর ম্যাচে সুরুচি সংঘ ৩-০ গোলে জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব কে হারায়। সুরুচির হয়ে  শেখ গোলাপ, তপন হালদার ও কুন্তল পাকিরা গোল করেন। অন্য দিকে কল্যানী স্টেডিয়াম বি তে ক্যালকাটা কাস্টমস ক্লাব নাটকীয় ভাবে ২-১ গোলে হারালো কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন কে।  কাস্টমসের হয়ে জোড়া গোল করেন রুদ্রনীল তরফদার। কালীঘাটের গোলটি নীতিশ হাজরার। এই জয়ের ফলে গ্রুপ এ তিনটি শীর্ষস্থান ইস্টবেঙ্গল, সুরুচি সংঘ ও ক্যালকাটা কাস্টমস ক্লাবের দখলে রইল।


Powered by Froala Editor