Search

Suggested keywords:

জুলাইয়ে শুরু প্রথম ও দ্বিতীয় ডিভিশন

জুলাইয়ে শুরু প্রথম ও দ্বিতীয় ডিভিশন

আসন্ন কলকাতা ফুটবল লিগের প্রথম ও দ্বিতীয় ডিভিশনের খেলা শুরু হতে চলেছে জুলাইয়ে। বুধবার আইএফএ অফিসে প্রিমিয়ার ও ফার্স্ট ডিভিশন লিগ কমিটি এবং প্রথম ডিভিশনের ক্লাব প্রতিনিধ ও দ্বিতীয় ডিভিশন থেকে চতুর্থ ডিভিশন লিগ কমিটি এবং দ্বিতীয় ডিভিশনের ক্লাব প্রতিনিধি দের নিয়ে দুটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম ডিভিশন শুরু হতে চলেছে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। ওই একই সপ্তাহেই শুরু হতে চলেছে দ্বিতীয় ডিভিশনের খেলা। প্রথম ডিভিশনের ছাব্বিশ টি দলকে দুটি গ্রুপে ভাগ করে খেলা হবে। দুটি গ্রুপে তিনটি করে শীর্ষে থাকা ছটি দলকে নিয়ে চ্যাম্পিয়নশিপ রাউন্ড খেলা হবে। একই গ্রুপে থাকা দলগুলি চ্যাম্পিয়নশিপ রাউন্ডে নিজেদের বিরুদ্ধে খেলবে না। এই ডিভিশন থেকে দুটি দল প্রিমিয়ার ডিভিশনে উন্নীত হবে। এই ডিভিশনে দুটি গ্রুপে সবচেয়ে নীচে থাকা তিনটি করে ছটি দল নিয়ে রেলিগেশন রাউন্ড খেলা হবে। তার থেকে দুটি দল অবনমন হয়ে দ্বিতীয় ডিভিশনে নেমে যাবে। এবারের লিগে প্রথম ডিভিশনে নজন ভূমিপুত্র খেলানো বাধ্যতামূলক।

দ্বিতীয় ডিভিশনের খেলায় কুড়িটা দল কে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে শীর্ষে থাকা দুটি দল নিয়ে চ্যাম্পিয়নশিপ রাউন্ড খেলা হবে। দুটি দল প্রথম  ডিভিশনে উন্নীত হবে। রেলিগেশন রাউন্ডে চারটি দল খেলবে। সবচেয়ে নীচে থাকা দুটি দল অবনমন এর আওতায় পড়বে। এই ডিভিশনে কোনও ভিন রাজ্যের খেলোয়াড় খেলানো যাবে না। এই দুটি বৈঠকে ক্লাব প্রতিনিধি ও লিগ কমিটির সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি স্বরূপ বিশ্বাস, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি।


Powered by Froala Editor