Search

Suggested keywords:

কন্যাশ্রী কাপের শেষ আটের লড়াই জমজমাট

কন্যাশ্রী কাপের শেষ আটের লড়াই জমজমাট

কন্যাশ্রী কাপের শেষ চারে পৌঁছল ইস্টবেঙ্গল, সাদার্ন সমিতি, শ্রীভূমি এফসি , ও সুরুচি সংঘ। সোমবার শেষ আটের খেলায় ইস্টবেঙ্গল মাঠে ইস্টবেঙ্গল ৩-০ গোলে হারালো  এস এস বি ওমেন্স এফসিকে। লাল হলুদের পক্ষে গোল করেন সন্ধ্যা মাইতি, পান্ডিমিট ও সুলঞ্জনা রাউল। নৈহাটি স্টেডিয়ামে সুরুচি সংঘ মীরা দেবী ও সিংগো মুর্মুর গোলে ২-০ ব্যবধানে হারায় জ্যোতির্ময় এসি কে। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে সাদার্ন সমিতি ২-০ গোলে হারালো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এস সি কে। সাদার্ন সমিতির হয়ে গেল দুটি করেন বর্ষা মাজি ও পিয়ালি রায়। কল্যানী স্টেডিয়ামে শ্রীভূমি এফসি ৫-০ গোলে হারালো কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন কে। শ্রী ভূমির হয়ে জোড়া গোল  সুজাতা মাহাতোর। অন্য গোল গুলি করেন মমতা, কবিতা সোরেন ও সোনালী সোরেন। সেমিফাইনালে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে সাদার্ন সমিতির। অন্য দিকে শ্রীভূমি  এফ সি খেলবে সুরুচি সংঘের বিরুদ্ধে।


Powered by Froala Editor