জিতেই চলেছে মামনি গ্রুপ পাঠচক্র। জয়ের হ্যাটট্রিক তাদের। বৃহস্পতিবার কল্যানী স্টেডিয়ামে তারা জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবকে ২-০ গোলে হারালো। জোড়া গোল করেন ডেভিড। চুঁচুড়া ইস্টার্ন মাঠে রেলওয়ে এফসি ২-১ গোলে পুলিশ এসি কে হারায়। রেলের জ্যোতি বর্মন ও নীতেশ কুমার মন্ডল গোল করেন। পুলিশের একমাত্র গোলটি সুদীপ কুমার দাসের। উলুবেড়িয়া স্টেডিয়ামে কালীঘাট মিলন সংঘ ও ক্যালকাটা কাস্টমসের খেলাটি ১-১ গোলে ড্র হয়। কালীঘাটের নাসিরউদ্দিন মোল্লা ও কাস্টমসের শ্লোক তিওয়ারি গোল করেন।
Powered by Froala Editor
