Search

Suggested keywords:

বি এস এলে প্রথম ম্যাচে জয় হাওড়া হুগলী ওয়ারিয়র্সের

বি এস এলে প্রথম ম্যাচে জয় হাওড়া হুগলী ওয়ারিয়র্সের

প্রথম ম্যাচেই জয় দিয়ে বি এস এলে তাদের অভিযান শুরু করলো হাওড়া হুগলী ওয়ারিয়র্স।  আজ হাওড়া শৈলেন মান্না স্টেডিয়ামে তারা ৩-১ গোলে হারালো এফসি মেদিনীপুর কে। প্রথমে পিছিয়ে পড়ে হাওড়া। মেদিনীপুরের সুদীপ কুমার দাস গোল করে দলকে এগিয়ে দেন। এর পরই খেলায় ফেরে হাওড়া।  তাদের বিদেশী ফুটবলার পাওলো সিজার জোড়া গোল করেন। অন্য গোলটি কৌস্তভ দত্তের।

এর আগে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাদের বি এস এল যাত্রা শুরু এই করে হাওড়া।  ব্যান্ড, ফুটবল জাগলার উত্তম দাসের প্রদর্শনী দর্শকদের মাতিয়ে তোলে। দলের পক্ষ থেকে উপস্থিত আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, শ্রাচী স্পোর্টসের চেয়ারম্যান তমাল ঘোষাল, ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি, প্রাক্তন ফুটবলার অ্যাল ভিটো ডি কুনহা, অভিনেত্রী মানালি দে কে সংবর্ধিত করা হয়। এক কথায়, উদ্বোধনী ম্যাচে ঘিরে একটা ছাপ রেখে গেল হাওড়া হুগলী ওয়ারিয়র্স।


Powered by Froala Editor