Search

Suggested keywords:

নক আউটে বাংলা

নক আউটে বাংলা

টানা চারটি ম্যাচে জিতে গ্রুপ শীর্ষে থেকেই নক আউট পর্যায়ে পৌঁছল বাংলা। আজ রাঁচিতে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে গ্রুপ লিগের শেষ ম্যাচে তারা ১-০ গোলে আয়োজক ঝাড়খণ্ড কে হারায়। বাংলার একমাত্র গোলটি করেন দিলীপ ওরাও। বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য এই জয়ে খুশি হলেও তাঁর আপসোস ক্লিন শিট বজায় রাখতে না পারা। আন্দামানের বিরুদ্ধে একটি মাত্র গোল হজম করতে হয়েছে বাংলা। মার্চের মাঝামাঝি  ছত্তিশগড়ে মূল পর্বের খেলা হওয়ার সম্ভাবনা। নক আউট পর্বে বাংলার কোচ  আরো কঠোর প্রতিদ্বন্দ্বিতা হবে  বলে মনে করেন । তবে বাংলা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামবে বলে তিনি জানান।

Powered by Froala Editor