Search

Suggested keywords:

পিছিয়ে পড়েও ড্র মোহনবাগানের

পিছিয়ে পড়েও ড্র মোহনবাগানের

পিছিয়ে পড়েও ড্র করলো মোহনবাগান সুপার জায়ান্ট। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে তারা সুরুচি সংঘের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করলো। সুরুচি সংঘ হাওকিপের গোলে এগিয়ে গেলেও মোহনবাগানের তুষার বিশ্বকর্মা গোল করে সমতায় ফেরান সবুজ মেরুন কে।

অন্য ম্যাচে ব্যারাকপুর স্টেডিয়ামে খিদিরপুর এস সি ৬-২ গোলে হারালো সাদার্ন সমিতিকে। খিদিরপুরের হয়ে রাকেশ সিং, নওবা মিতেই, সুদীপ আচার্য, রাখাল মাহাতা, বৈরাম সিং গোল করেন। অন্য টি আত্মঘাতী। সাদার্ন এর গোল দুটি প্রিয়তোষ রাউত ও ফারুক শেখের।


Powered by Froala Editor