Search

Suggested keywords:

প্রতিপক্ষ দুই কোচ সমীহ করছেন অন্যের দলকে

প্রতিপক্ষ দুই কোচ সমীহ করছেন অন্যের দলকে

একদিকে গতবারের চ্যাম্পিয়ন দল। অন্য দিকে প্রথমবারেই ফাইনালে উঠে নজির গড়া দল। ডুরান্ড কাপ ফাইনালে মুখোমুখি হওয়ার চব্বিশ ঘন্টা আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডায়মন্ড হারবার এফসি কোচ কিবু ভিকুনা  ও নর্থ ইস্ট ইউনাইটেড কোচ জুয়ান পেড্রো বেনালি পরস্পরের মুখে অন্যের প্রশংসা শোনা গেল। প্রতিপক্ষের স্ট্রাইকার আলাদিন আজারাই কে একা নয়, সমস্ত প্রতিপক্ষ কে রুখতেই তিনি পরিকল্পনা সাজাচ্ছেন তেমনটাই জানালেন ডায়মন্ড হারবার এফসি কোচ ।  ফাইনালের জন্য তারাও প্রস্তুত বলছেন কিবু। অন্য দিকে প্রথমবার ফাইনালে ডায়মন্ড হারবার এফসি। গতবারের চ্যাম্পিয়ন হলেও ডায়মন্ডকে  সমীহ করছেন  নর্থ ইস্ট কোচ জুয়ান পেড্রো বেনালি।  এমনকি প্রতিপক্ষ কোচের প্রশংসা শোনা গেল তাঁর মুখে।


Powered by Froala Editor