প্রথম বার খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে প্রথম ম্যাচে ড্র বাংলার মেয়েদের। আজ এন সি ই মাঠে তারা ১-১ গোলে ড্র করে ওড়িশার বিরুদ্ধে। বাংলার পক্ষে একমাত্র গোলটি করেন তুলসী হেমব্রম। ড্র হলেও দলের খেলায় খুশি বাংলার কোচ আল্পনা শীল ও সহকারী কোচ অলি মিত্র। তারা মনে করেন আগামী ম্যাচে আরও ভালো খেলে জয় তুলে আনতে হবে। বাংলা শনিবার পরের ম্যাচে ঝাড়খণ্ডের মুখোমুখি হবে।
Powered by Froala Editor
