প্রিমিয়ার ডিভিশনের অন্য ম্যাচে বারাকপুর স্টেডিয়ামে আসোস রেনবো এসি ও ক্যালকাটা পুলিশ ক্লাবের খেলাটি ১-১ গোলে শেষ হয়। রেনবোর গোলটি রাজন বর্মনের আর পুলিশের গোলটি কৌশিক গোয়ালার। উলুবেড়িয়া স্টেডিয়ামে ক্যালকাটা কাস্টমস ক্লাব ৫-১ গোলে হারালো রেলওয়ে এফ সি কে। কাস্টমসের ডেভিড হ্যাটট্রিক,রবি হাঁসদা ও অর্পণ শেঠ গোল করেন। অন্য দিকে রেলের গোলটি রাহুল হালদারের। বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব ১-০ গোলে হারালো পুলিশ এসি কে। জর্জের পক্ষে গোল করেন রাকেশ কর্মকার। কল্যানী বি স্টেডিয়ামে কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন ৫-০ গোলে হারালো টালিগঞ্জ অগ্রগামী কে। কালীঘাটের পক্ষে অভয় সিং দুটি, হোরাম,অমরজিৎ সিং ও সৈকত সরকার গোল করেন।
Powered by Froala Editor
