ডাঃ টি আও জাতীয় জুনিয়র মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো বাংলা। আজ সকালে অন্ধ্র প্রদেশের অনন্তপুরে সেমিফাইনালে বাংলা টাইব্রেকারে ৪-২ গোলে হারালো দিল্লী কে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ছিল। টাইব্রেকারে বাংলার হয়ে গোল করেন কুসুম ওরাও, পিউ রায়, অদ্রিজা জানা ও লাভলি মন্ডল। রবিবার ফাইনালে বাংলা খেলবে মণিপুরের বিরুদ্ধে।
Powered by Froala Editor
