Search

Suggested keywords:

শুরু হলো রাজ্যা আন্ত জেলা স্কুল ফুটবল সুপ্রীম কাপ

শুরু হলো রাজ্যা আন্ত জেলা স্কুল ফুটবল সুপ্রীম কাপ

শুরু হলো রাজ্য আন্ত জেলা স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ সুপ্রীম কাপ ২০২৫। রবিবার হুগলীর মানকুন্ডুতে সুপ্রীম নলেজ ফাউন্ডেশন ক্যাম্পাসে আইএফএ ও সুপ্রিম নলেজ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার  আনুষ্ঠানিক উদ্বোধন হয়।   ক্যাম্পাসের স্বামী বিবেকানন্দ অডিটরিয়ামে এই অনুষ্ঠানে এই প্রতিযোগিতার ট্রফি ও টি শার্ট উন্মোচিত হয়।   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  চন্দননগর পুরসভায় মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, মেয়র পারিষদ শিক্ষা শুভেন্দু মুখার্জী, মেয়র পারিষদ  ক্রীড়া অনিমেষ ব্যানার্জী, প্রাক্তন ফুটবলার জামশেদ নাসিরি, আলভিটো ডি কুনহা, সুপ্রীম নলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিজয় গুহ মল্লিক, ভাইস চেয়ারম্যান ও ডিরেক্টর ড . সৌম্য গুহ মল্লিক, ভাইস প্রেসিডেন্ট  দেবসী গুহ মল্লিক আইএফএ সভাপতি  অজিত বন্দোপাধ্যায় সচিব অনির্বাণ দত্ত, সহ সচিব রাকেশ ঝাঁ, বিশ্বজিৎ ভাদুড়ী, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি, উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থার সচিব সিদ্ধার্থ ভট্টাচার্য, কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সচিব সুব্রত দত্ত সহ বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার কর্তারা। সারা রাজ্যের চব্বিশটি জেলার ১৯২ টি স্কুল অংশগ্রহণ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।


Powered by Froala Editor