Search

Suggested keywords:

সমর্থক দের চোখে ইস্টবেঙ্গল

সমর্থক দের চোখে ইস্টবেঙ্গল

সমর্থকদের চোখে ইষ্টবেঙ্গল:

পিঠে কাঁটাতারের দাগ নিয়ে 'ছিন্নমূল রিফিউজি'র তকমা পাওয়া একটা জাতির আকাশ ছোঁয়া স্পর্ধার নাম- ইস্টবেঙ্গল, জমাটবাঁধা অন্ধকার থেকে আলোয় উদ্ভাসিত হওয়া এক একটি মশালের নাম- ইস্টবেঙ্গল।

১৯২০ সালে অবিচারের প্রতিবাদে জন্ম নেওয়া একটা ক্লাব, বহু সংঘর্ষ, প্রতিবন্ধকতা, ব্যর্থতার হার্ডল পেরিয়ে বার বার ফিরে আসার এক-একটা জার্নি যা স্মরণীয় হয়ে আছে ১৯২০ থেকে ২০২৪…. আবেগ, ভালোবাসা, নাড়ির টান, সাফল্য-ব্যর্থতার ‘লাল-হলুদ’ আবির মেখে ভারতীয় ফুটবলের মানচিত্রে সফলতম ক্লাবটি পেরিয়ে গেছে একশোটি 'লাল-হলুদ বসন্ত.... ইস্ট বেঙ্গল ক্লাব দীর্ঘ সময় ধরে ভারতীয় ফুটবলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ক্লাবের ইতিহাস, ঐতিহ্য, এবং সাফল্যের গল্প সমর্থক হৃদয়ে একটি গভীর আবেগ সৃষ্টি করে। এই আবেগ শুধু একটি ক্লাবের প্রতি সমর্থন নয়, বরং একটি ঐতিহাসিক ঐতিহ্যের প্রতি সম্মান... ইস্টবেঙ্গলের লাল-হলুদ রং শুধু একটি দলের প্রতীক নয়, এটি সমর্থকদের হৃদয়ের রঙ। এই রঙ ক্লাবের প্রতি আবেগ এবং ভালোবাসাকে প্রকাশ করে। 

আজও কিন্তু বাঙালির শ্রেষ্ঠ আবেগ ইস্টবেঙ্গল মোহনবাগান, কোটি কোটি মানুষের আবেগ ভালোবাসা জড়িয়ে আছে এই ক্লাবের সাথে। বিগত ১০০ বছরের অনেক লড়াই অনেক সাফল্যের সাক্ষী হয়ে আছে এই ক্লাব যদিও বর্তমানে ইস্টবেঙ্গল ক্লাবের পারফরম্যান্স একদমই ইষ্টবেঙ্গল সুলভ নয় কঠিন প্রতিদ্বন্দ্বিতায় কিছুটা নীতিগত ভুলে আজ সকলের প্রিয়তম ক্লাব টি ভারতীয় ফুটবলের মূল স্রোত থেকে কিছুটা পিছিয়ে গেছে সমর্থকদের হৃদয় ভারাক্রান্ত হয়ে আছে কিন্তু তারা আশাবাদী এই কঠিন সময় কে সফল ভাবে অতিক্রম করে ইস্টবেঙ্গল ক্লাব পুনরায় স্বমহিমায় ফিরে আসবে এবং অগণিত বাধাকে পদদলিত করে এগিয়ে যাবে নবকিত আলোকের সন্ধানে ।।

সবশেষে বলি সমর্থক বেষ্টিত ক্লাবের সাফল্যই শেষ কথা সুতরাং আমরা আশায় থাকবো খারাপ সময় পার করে 

কঠিন পথ অতিক্রম করে ইষ্টবেঙ্গল ক্লাব আবার স্বমহিমায় জয়ের সরণিতে ফিরে আসুক এই শুভ কামনাই থাকলো….

জয় ইস্টবেঙ্গল 


Powered by Froala Editor