আবার হারল মহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার ব্যারাকপুর স্টেডিয়ামে তারা ১-২ গোলে হেরে গেল ভবানীপুর ক্লাবের কাছে। ভবানীপুরের হয়ে মহম্মদ মুশারফ ও মানখানলিয়ন গোল করেন। মহামেডানের গোলটি সজল বাগের। অন্য দিকে শ্রীভূমি এফসি ও ইউনাইটেড স্পোর্টস ক্লাবের খেলাটি ১-১ গোলে ড্র হয়। ইউনাইটেডের প্রশান্ত দাস গোল করে দলকে এগিয়ে দেন। শ্রীভূমি কে সমতায় ফেরান রবি দাস।
Powered by Froala Editor
