কাস্টমসের চেকিংয়ে আটকালো ইস্টবেঙ্গল। শনিবার কল্যানী স্টেডিয়ামে তারা ২-২ গোলে ড্র করলো ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে। প্রথমার্ধেই দু গোলে পিছিয়ে পড়ে লাল হলুদ। কাস্টমসের শ্লোক তিওয়ারি ১৮ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। ২২ মিনিটে দলের পক্ষে ব্যবধান বাড়ান সৌরভ সেন। দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে লাল হলুদের এন এস আননথু ব্যবধান কমান। ৭১ মিনিটে প্রভাত লাকরা দলকে সমতায় ফেরান। ম্যাচের সেরা খেলোয়াড় হন ক্যালকাটা কাস্টমসের রিকি ঘরামী।
Powered by Froala Editor
