সিনিয়র জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতায় গ্রুপ লিগে অপরাজিত থেকে গ্রুপ শীর্ষ স্থান দখল করে সেমি ফাইনালে পৌঁছল বাংলা। ছত্রিশগড় নারায়নপুর রামকৃষ্ণ মিশন গ্রাউন্ডে তারা ছত্তিশগড় কে ৩-০ গোলে হারালো। বাংলার হয়ে সুলঞ্জনা রাউল জোড়া গোল করেন। অন্য গোলটি সঙ্গীতা বাস্ফোরের। আগামী সোমবার তারা সেমিফাইনালে উত্তর প্রদেশের বিরুদ্ধে খেলবে।
Powered by Froala Editor
