বড় ব্যবধানে জয় দিয়ে শুরু করলো ইস্টবেঙ্গল।এর আগে কিক অফ করে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধ সন্ধ্যার যুব ভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসি কে ৫-০ গোলের বড় ব্যবধানে হারালো। লাল হলুদের পক্ষে প্রথম গোল করেন লালচুংনুঙ্গা। প্রথমার্ধেই পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান সল ক্রেস্পো। খেলার শেষ দশ মিনিটে তিনটি গোল লাল হলুদের। ইস্টবেঙ্গল জার্সিতে অভিষেক ম্যাচেই গোল করেন বিপিন সিং। শেষ দুটি গোল ডিয়ামন্টোকোস ও নওরাম মহেশ সিং।
Powered by Froala Editor
