নদীয়ার কৃষ্ণনগর দ্বিজেন্দ্র লাল রায় স্টেডিয়ামে অনুষ্ঠিত ৩০ তম সিনিয়র জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতার বাছাই পর্বের প্রথম ম্যাচে বাংলা ৭-০ গোলে হারালো মেঘালয় কে। বাংলার সুলঞ্জনা রাউল হ্যাটট্রিক করেন। অন্য গোলগুলি মমতা হাঁসদা, মৌসুমী মুর্মু, সুস্মিতা লেপচা ও রিমপা হালদারের। বাংলার পরের খেলা সোমবার রেলওয়েজের বিরুদ্ধে। এদিন হ্যাটট্রিক করে খুশি সুলঞ্জনা। বাংলার কোচ দোলা মুখার্জী জানান প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপুর্ন। রেলওয়েজের ম্যাচ দেখে পরের ম্যাচ নিয়ে পরিকল্পনা করবেন বলে জানান তিনি।

Powered by Froala Editor
