
বুধবার কলকাতা ফুটবল লিগের চতুর্থ ও পঞ্চম ডিভিশন এ গ্রুপের খেলা শুরু হল। চতুর্থ ডিভিশনের খেলায় তালতলা মাঠে যাদবপুর অগ্রগামী ২-০ গোলে যাদবপুর অগ্রগামী বার্নপুর ইউনাইটেডকে হারায়। যাদবপুরের হয়ে গোল করেন প্রদীপ মন্ডল ও সৌরীশ দাস। হাই কোর্ট মাঠে তারা ফ্রেন্ডস ১-০ গোলে হারালো আর টি স্পোর্টিং ক্লাব কে।বিজয়ী দলের হয়ে গোল করেন রনি মন্ডল। টাউন মাঠে চৈতালি সংঘ ও অরোরা অ্যাথলেটিক এসোসিয়েশনের খেলা গোলশূন্য ড্র হয়। ওয়াই এম সি এ মাঠে পাঞ্জাব স্পোর্টস ক্লাব ২-০ গোলে ন্যাশনাল এসি কে হারায়। পাঞ্জাব স্পোর্টসের গোলগুলি করেন অজিত কিস্কু ও মাঝি মুর্মু। বরানগর স্পোর্টিং ক্লাবের মাঠে সেন্ট্রাল ক্যালকাটা এস সি ও বি ওয়াই এস এভারগ্রীন ক্লাবের খেলাটি ১-১ গোলে শেষ হয়। সেন্ট্রাল ক্যালকাটার হয়ে গোল করেন রিমিল মাঝি ও এভারগ্রিনের গোলটি কুণাল দাসের। দেশবন্ধু পার্কের মাঠে বেহালা এ এস এ ২-০ গোলে ক্যালকাটা রেঞ্জার্স ক্লাব কে হারায়। বেহালার হয়ে সুমন রায় ও স্বপন মান্ডি গোল করেন।
পঞ্চম ডিভিশন এ গ্রুপের খেলায় পুলিশ মাঠে স্টার স্পোর্টিং ক্লাব ২-০ গোলে প্রবাসী উৎকল ক্লাব কে হারায়। স্টারের গোল গুলি করেন সোহম কর্মকার ও রাজদীপ গুপ্তর। কাস্টমস মাঠে মতুয়া ফুটবল ফাউন্ডেশন ৭-৩ গোলে সাউথ ফ্লোক ক্লাব কে হারায়। মতুয়ার হয়ে স্নেহাশীষ দাস হ্যাটট্রিক করেন। অন্য গোল গুলি করেন রুপম দাস, সলমন শেখ, সুরজ রায়, ও আয়ুষ মন্ডল। সাউথ ফ্লোকের হয়ে দেবা হালদার জোড়া গোল করেন। অন্য গোলটি অভিজিৎ গাঙ্গুলির।রেঞ্জার্স মাঠে কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব ২-১ গোলে হারালো মির্জাপুর ইউনিয়ন কে।

Powered by Froala Editor
