Search

Suggested keywords:

খেতাবের দৌড়ে এগোলো ইস্টবেঙ্গল

খেতাবের দৌড়ে এগোলো ইস্টবেঙ্গল

কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেতাবের দৌড়ে এগোলো ইস্টবেঙ্গল এফসি। রবিবার  সুপার সিক্সের গুরুত্বপূর্ণ ম্যাচে তারা ৩-১ গোলে হারালো ডায়মন্ড হারবার এফসি কে। ম্যাচে লাল হলুদের প্রাধান্য ছিল অনেক বেশি। প্রথমার্ধের ২৬ মিনিটে ডেভিড লাল সাঙ্গার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বিরতি পর্যন্ত সেই ব্যবধান বজায় থাকে। ৭২ মিনিটে ডায়মন্ড হারবার এফসির সাইরুতকিমা গোল করে দলকে সমতায় ফেরান। কিন্তু সেই সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭৫ মিনিটে জেসিন গোল করে লাল হলুদকে আবার এগিয়ে দেন।  সংযোজিত সময়ে ৯৭ মিনিটে আবারও জেসিন গোল করে ব্যবধান বাড়ান। ম্যান অব দ্যা ম্যাচ হন ইস্টবেঙ্গলের চাকু মান্ডি।


Powered by Froala Editor