সোমবার ইস্টবেঙ্গল/ এরিয়ান মাঠে প্রিমিয়ার ডিভিশন ম্যাচের আগে গতবছরের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইমামী ইস্টবেঙ্গল এফসির ফুটবলারদের হাতে চ্যাম্পিয়নস ট্রফি তুলে দেওয়া হয়। এই ট্রফি তুলে দেন কলকাতার মহানাগরিক ও মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার অতনু ভট্টাচার্য, ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি মুরারী লাল লোহিয়া, সচিব রূপক সাহা, ক্লাবের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার, শ্রাচি স্পোর্টস এর ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি।আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত ও আইএফএর অন্যান্য পদাধিকারীরা।
Powered by Froala Editor
