গোলের বন্যা কন্যাশ্রী কাপে। কন্যাশ্রী কাপ প্রিমিয়ার বি তে এদিন কাঁকিনাড়া নারায়নপুর মাঠে মতুয়া ফুটবল ফাউন্ডেশন ১৮ -০ গোলে হারালো ভাঙ্গর এস ডাবলু এফ কে। মতুয়া এফ এফ দলের হয়ে রাখি মন্ডল একাই আটটি গোল করেন।জোড়া গোল করেন সীতা বিশ্বাস, নেহা বারুই , তনু বিশ্বাস। অন্য গোলগুলি পুস্মিতা ওরাও ও দীপা সংঘর।
উলুবেড়িয়া স্টেডিয়ামে হাওড়া উদ্যোগী ৬-০ গোলে হারালো বিদ্যুৎ স্পোর্টিং ক্লাব কে। হাওড়ার হয়ে ফুলমণি খড়িয়া
হ্যাটট্রিক করেন। অন্য গোলগুলি সাগরিকা বৈদ্য, সমৃতা খারিয়া ও পায়েল শী র। কাঁচড়াপাড়ায় কাশিপুর সরস্বতী ক্লাব ৯-০ গোলে হারালো মানিক ফুটবল সি সি কে। বিজয়ী দলের হয়ে গোল করেন মঙ্গল মান্ডি তিনটি, সুদীপ্তা হালদার দুটি , রিতা রায় দুটি ও পার্বতী রায়।
Powered by Froala Editor
