
কলকাতা ফুটবল লিগের ঢাকে কাঠি পড়ে গেল। এই প্রথম কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলার লটারি অনুষ্ঠিত হল আইএফএ অফিসের চৌহদ্দির বাইরে অভিজাত ক্যালকাটা রোয়িং ক্লাবে। কলকাতা ফুটবলের কিংবদন্তি প্রাক্তন ফুটবলারদের উপস্থিতিতে প্রিমিয়ার ডিভিশনের এই ড্র অনুষ্ঠিত হয়। প্রাক্তন ফুটবলার দের মধ্যে উপস্থিত ছিলেন ভাস্কর গাঙ্গুলী, অতনু ভট্টাচার্য, জামশেদ নাসিরি, প্রশান্ত ব্যানার্জী, মনোরঞ্জন ভট্টাচার্য, মানস ভট্টাচার্য, অমিত ভদ্র, অলোক মুখার্জী ,শিশির ঘোষ, সঞ্জয় সেন, দীপেন্দু বিশ্বাস, আলভিটো ডি ' কুনহা, রহিম নবি, মেহেতাব হোসেন ও সুব্রত পাল। এ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রাচি স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি, চেয়ারম্যান তমাল ঘোষাল, আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি।
Powered by Froala Editor
