এই মুহূর্তে রাজ্য জুড়ে চলছে অনূর্ধ্ব চোদ্দ আন্ত জেলা ফুটবল প্রতিযোগিতা। হুগলী তে গ্রুপ এ র ম্যাচে হুগলি ৫-০ গোলে হাওড়া কে হারায়। গ্রুপ বি তে চাকদহ তে উত্তর চব্বিশ পরগনা ১৩-০ গোলের বিশাল ব্যবধানে হারালো চন্দননগর কে। বাঁকুড়ায় গ্রুপ সি এর খেলায় মানভুম ৫-৩ গোলে বর্ধমান কে হারায়। ঝাড়গ্রামে গ্রুপ ডি তে ঝাড়গ্রাম ১-০ গোলে পূর্ব মেদিনীপুর কে হারিয়েছে। গ্রুপ ই তে মুর্শিদাবাদে পশ্চিম বর্ধমান ৩-১ গোলে বীরভূম কে হারিয়েছে। মালদা তে গ্রুপ এফ এর খেলায় উত্তর দিনাজপুর ২-১ গোলে দক্ষিণ দিনাজপুর কে হারায়। কালিম্পং এ গ্রুপ জি র খেলায় কালিম্পং ৩-১ গোলে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পর্ষদ কে হারায়। গ্রুপ এইচ এ জলপাইগুড়ি তে জলপাইগুড়ি ৩-০ গোলে আলিপুরদুয়ার কে হারিয়েছে।
Powered by Froala Editor
