পঞ্চম ডিভিশন গ্রুপ বি এর ফাইনালে জিতল মতুয়া ফুটবল ফাউন্ডেশন। শনিবার বাটা বিজি প্রেস মাঠে তারা টাইব্রেকারে ৪-১ গোলে হারালো ইন্ডিয়া ক্লাবকে। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ছিল। টাই ব্রেকারে দুটি শট বাঁচিয়ে দলকে জেতানোর ক্ষেত্রে মূল ভূমিকা নেয় মতুয়া ফুটবল ফাউন্ডেশন এর গোলরক্ষক দীপ সরকার। মাঠে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায় সচিব অনির্বাণ দত্ত সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি।
Powered by Froala Editor
