জয়ের ধারা অব্যাহত রাখলো মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার ব্যারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে তারা রেলওয়ে এফসি কে ২-০ গোলে হারালো। খেলার শুরুতেই সবুজ মেরুন অধিনায়ক সন্দীপ মালিক দলকে এগিয়ে দেন। খেলার অন্তিম লগ্নে ব্যবধান বাড়ান শিবম মুন্ডা। বৃষ্টিভেজা মাঠে এদিন খেলা বেশ চড়া মেজাজে হয়।
Powered by Froala Editor
