শুরু হয়ে গেল এ বছরের কলকাতা ফুটবল লিগ। সোমবার তৃতীয় ডিভিশনের খেলায় তালতলা মাঠে মৈত্রী সংঘ ৬-২ গোলে হারালো তালতলা ইনস্টিটিউট কে। মৈত্রী সংঘের হয়ে গোল করেন সুপ্রতীক সরকার দুটি,আজিজুল মোল্লা দুটি,ফিরদৌস উদ্দিন আহমেদ ও উজ্জ্বল ব্যানার্জী।তালতলার দুটি গোল তন্ময় মজুমদার ও শেখ আনিসুর হকের। পুলিশ মাঠে রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব ১-০ গোলে হাওড়া উদ্যোগী কে হারায়। জয় সূচক গোলটি করেন সৌভিক নন্দীগ্রামী। টাউন মাঠে কালীঘাট ক্লান ও ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ ডেফ এর খেলাটি গোলশূন্য শেষ হয়। ওয়াই এম সিএ মাঠে বেহালা ইউথ অ্যাসোসিয়েশন ১-০ গোলে মনোহরপুকুর মিলন সমিতিকে হারায়। একমাত্র গোলটি করেন সায়ন মজুমদার। কাস্টমস মাঠে পাইকপাড়া স্পোর্টিং ক্লাব ৫-১ গোলে হারালো বাতোর স্পোর্টিং ক্লাব কে। বিজয়ী দলের হয়ে গোল করেন ফারহান আহমেদ,আকাশ মন্ডল, অমর দাস, সুজয় ঘোষ ও দেব মন্ডল। বাতোরের একমাত্র গোলটি রূপক মাহাতোর।
Powered by Froala Editor
