টানা তিন ম্যাচে জয়। আর সেই জয়ের সুবাদে কোয়ার্টার ফাইনালে ওঠা প্রায় নিশ্চিত করে ফেলল বাংলা। আজ অসমের ডিব্রুগড়ে ঢাকুয়াখানা স্টেডিয়ামে তারা ১-০ গোলে রাজস্থান কে হারালো। টান টান লড়াইয়ের এই ম্যাচে ৮৯ মিনিটে সায়ন ব্যানার্জীর দুরন্ত হেড দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দেয়। বাংলার পরের ম্যাচ মঙ্গলবার তামিলনাড়ুর বিরুদ্ধে।
Powered by Froala Editor
