Search

Suggested keywords:

জয় ইউনাইটেড স্পোর্টস, পিয়ারলেস ও ভবানীপুরের

জয় ইউনাইটেড স্পোর্টস, পিয়ারলেস ও ভবানীপুরের

ডায়মন্ড হারবার এফসি কে ২-০ গোলের ব্যবধানে হারালো ইউনাইটেড স্পোর্টস ক্লাব। আজ বিধাননগর মাঠে ইউনাইটেডের হয়ে গোল দুটি করেন সুজল মুন্ডা ও  লালরেম রুয়াতা।  চুঁচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে পিয়ারলেস এস সি ১-০ গোলে হারালো ইউনাইটেড কলকাতা এস সি কে। জয় সূচক গোলটি  এ নোংসুয়েজ এর। নৈহাটি স্টেডিয়ামে ভবানীপুর ক্লাব ৪-০ গোলে হারালো ক্যালকাটা পুলিশ ক্লাব কে। ভবানীপুরের হয়ে টি শিজিন জোড়া গোল করেন। বাকি গোল করেন বিদ্যাসাগর সিং ও এস মিতেই।

Powered by Froala Editor