Search

Suggested keywords:

জিতল ইস্টবেঙ্গল, ইউনাইটেডের তেরো গোল

জিতল ইস্টবেঙ্গল, ইউনাইটেডের তেরো গোল

কন্যাশ্রী কাপ প্রিমিয়ার এ র গ্রুপ টু এর খেলায় নিজেদের মাঠে ইস্টবেঙ্গল ২-১ গোলে হারালো শ্রীভূমি এফসি কে। লাল হলুদের হয়ে গোল করেন রুবিনা খাতুন ও নওরাম প্রিয়াঙ্কা দেবী।অন্য দিকে শ্রীভূমির গোলটি কৃষ্ণা পুরুষোত্তম এর। ত্রিবেণী টিস্যু মাঠে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন ২-০ গোলে হারালো চাঁদনী স্পোর্টিং ক্লাবকে। বিজয়ী দলের দুটি গোলই করেন লক্ষ্মী মুদি। বি এম এস এ মাঠে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এস সি ৩-০ গোলে হারালো মৈত্রী সংঘ কে। গোল করেন মৌমিতা সর্দার দুটি ও পদ্মাবতী মাজি। জি ডি  ব্লক মাঠে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব ১৩ -০ গোলের বিশাল ব্যবধানে হারালো দীপ্তি সংঘ কে। বিজয়ী দলের হয়ে অনি তায়াং একাই ছয়টি গোল করেন। রানী ভৌমিক ও তানিয়া ক্রান্তি জোড়া গোল করেন। অন্য গোল গুলি মিনি রায়  , অনিতা কুমারী ও  শাশ্বতী সরকার।

Powered by Froala Editor