রবি সন্ধ্যার যুব ভারতীর রং লাল হলুদ। ডুরান্ড সেমিফাইনালে ইস্টবেঙ্গল। কোয়ার্টার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট কে ২-১ গোলে হারিয়ে পৌঁছে গেল ডুরান্ড কাপের সেমিফাইনালে। ইদানিং কালে ডার্বি মানে সবুজ মেরুণের আধিপত্য দেখা যেত। এ মরশুমের শুরুতে কলকাতা লিগ ডার্বি তে প্রথম জয় পায় লাল হলুদ। কিন্তু সেই ডার্বি ছিল প্রধানত জুনিয়র ফুটবলারদের। এই ডার্বি ঘিরে তাই উৎসাহ ছিল প্রবল। প্রথমার্ধ জুড়ে দাপট ছিল ইস্টবেঙ্গলের। আক্রমণের ঝড় তুলছিল প্রতিপক্ষ রক্ষণে। তার ফল স্বরূপ পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। যা থেকে গোল করতে ভুল করেননি ডিয়ামন্তোকোস । খেলায় আধিপত্য তখন লাল হলুদের। এরই মধ্যে আবার ব্যবধান বাড়ান ডিয়ামন্তোকোস। দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে সবুজ মেরুন। মুহুর্মুহু আক্রমণে তখন দিশেহারা লাগছিল লাল হলুদ রক্ষণ কে। আর ঠিক তখনই অনিরুদ্ধ থাপা বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করে ব্যবধান কমান। এর পরও বেশ কিছু সময় সমতা ফেরাতে মরিয়া ছিলেন কামিংস, মাকলারেন, কোলাসোরা। কিন্তু লালচুংনুঙ্গা,আনোয়ার, কেবিন দের লড়াই ব্যবধান কমাতে দেয়নি। মোলিনা ও ব্রুজোর লড়াইয়ে শেষ হাসি ব্রুজোর মুখে।
Powered by Froala Editor
