সাব জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতায় সেমি ফাইনালে উঠলো বাংলা। আজ পাঞ্জাবের অমৃতসরে গ্রুপ লিগের শেষ ম্যাচে তারা ৪-০ গোলে হারালো উত্তর প্রদেশ কে। বাংলার পক্ষে গোল করে সাগ্নিক কুণ্ডু, ভোলা রাজোওয়ার, প্রিয়াংশু নস্কর ও সোহেল লস্কর। এই জয়ের ফলে টানা তিন ম্যাচে জিতে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছল বাংলা। আগামী মঙ্গল সেমিফাইনালে বাংলা মণিপুরের মুখোমুখি হবে।
Powered by Froala Editor
