Search

Suggested keywords:

চোদ্দ বছর পর আবার ফাইনালে বাংলার মেয়েরা

চোদ্দ বছর পর আবার ফাইনালে বাংলার মেয়েরা

চোদ্দ বছর পর আবার সিনিয়র জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা রাজমাতা জিজাবাই ট্রফির ফাইনালে পৌঁছল বাংলা। দোলা মুখার্জীর প্রশিক্ষণাধীন বাংলার মেয়েরা আজ সকালে ছত্তিশগড় নারায়নপুর রামকৃষ্ণ মিশনের মাঠে সেমিফাইনালে উত্তর প্রদেশের বিরুদ্ধে ২-১ গোলে জয়ী হয়। বাংলার হয়ে ১১ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সুলঞ্জনা রাউল। প্রথমার্ধের শেষ লগ্নে সংযোজিত সময়ে বাংলার পক্ষে ব্যবধান বাড়ান রীম্পা হালদার। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বাংলার অধিনায়িকা সঙ্গীতা বাস্ফোর কে। ২৭ মিনিট দশজনেই খেলেও বাংলা জয়ের ধারা অব্যাহত রাখে। আগামী বুধবার বাংলা ফাইনালে মুখোমুখি হবে মণিপুরের বিরুদ্ধে। 


Powered by Froala Editor