Search

Suggested keywords:

আবার ফিরলেন ব্রাইট, এবার ডায়মন্ড হারবারের জার্সিতে

আবার ফিরলেন ব্রাইট, এবার ডায়মন্ড হারবারের জার্সিতে

এক সময় লাল হলুদ জার্সি গায়ে কলকাতার দর্শকদের মোহিত করেছিলেন নাই ফুটবলার ব্রাইট এনখোবার । তিনি আবার কলকাতায়। সঙ্গী আরেক  বিদেশী সানডে। আজ এক সাংবাদিক সম্মেলনে তাদের হাতে ক্লাবের জার্সি তুলে দেওয়া হয়। সাংবাদিক দের বিভিন্ন প্রশ্নের উত্তরে ব্রাইট বলেন তাঁর কাছে ইস্টবেঙ্গলের অধ্যায় এখন অতীত। এখন ডায়মন্ড হারবার এফ সি তেই মনোনিবেশ করতে চান তিনি। তবে ইস্টবেঙ্গলের সমর্থকদের এখনও ভোলেননি তিনি। যোগাযোগ রয়েছে ইস্টবেঙ্গলের সময়কার সতীর্ঘ ফুটবলার  অঙ্কিত মুখার্জীর সঙ্গে। সানডে জানান তিনি মুখিয়ে আছেন ডায়মন্ডের হয়ে খেলার জন্য।


Powered by Froala Editor