Search

Suggested keywords:

ক্রীড়া দপ্তর ও আইএফএর যৌথ উদ্যোগে নতুন টুর্নামেন্ট

ক্রীড়া দপ্তর ও  আইএফএর যৌথ উদ্যোগে নতুন টুর্নামেন্ট

১৮৯৩ সালের ১১ ই সেপ্টেম্বর। ভারতের অন্যতম শ্রেষ্ঠ মনীষী স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে  ঐতিহাসিক বক্তৃতা।  একই সময়ে প্রতিষ্ঠা হয় ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন । স্বামী বিবেকানন্দের সেই ঐতিহাসিক বক্তৃতাকে স্মরণ করে রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর ও আইএফএর  যৌথ উদ্যোগে  শুরু হতে চলেছে রাজ্য আন্ত জেলা ক্লাব চ্যাম্পিয়নশিপ স্বামী বিবেকানন্দ কাপের খেলা। আগামী ১১ ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। রাজ্যের ২৩ টি জেলার ৮ টি ক্লাবকে নিয়ে প্রথমে জেলা ভিত্তিক শুরু হবে। তার পর নক আউট স্তরের খেলা। সব মিলিয়ে মোট ৩৯০টি ম্যাচ হবে। ফাইনাল আগামী বছর মার্চে।  প্রতিযোগিতার উদ্বোধন হবে বেলুড় মঠের  নিজস্ব মাঠে। টুর্নামেন্টের মোট পুরস্কার মূল্য ৫০ লক্ষ টাকা।

আজ নিউ সেক্রেটারিয়েট   বিল্ডিংয়ে এক সাংবাদিক সম্মেলনে  এই ঘোষণা করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারী , ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা, আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, সহ সভাপতি সৌরভ পাল ও স্বরূপ বিশ্বাস, সহ সচিব রাকেশ ঝাঁ মহম্মদ জামাল সুদেষ্ণা মুখার্জী বিশ্বজিৎ ভাদুড়ী এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি।


Powered by Froala Editor