কলকাতা ফুটবল লিগের প্রস্তুতি শুরু হয়ে গেছে। গতকাল দ্বিতীয় থেকে চতুর্থ ডিভিশন লিগ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার হয়ে গেল পঞ্চম ডিভিশন লিগ কমিটির বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সহ সচিব রাকেশ ঝাঁ সুদেষ্ণা মুখার্জী,এক্সিকিউটিভ সেক্রেটারি সুফলরঞ্জন গিরি, সিইও পুষ্পার্ঘ্য চট্টোপাধ্যায়। এদিনের বৈঠকে পঞ্চম ডিভিশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নার্সারি ডিভিশন নিয়ে নার্সারি কমিটির বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন নার্সারি কমিটির সদস্যরা।
Powered by Froala Editor
