বাছাই পর্বের তিনটি ম্যাচেই জয়। আর তার সুবাদেই ৩০ তম সিনিয়র জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ রাজমাতা জিজাবাই ট্রফির মূল পর্বে পৌঁছল বাংলা দল। আজ নদীয়ার কৃষ্ণনগর দ্বিজেন্দ্র লাল রায় স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে বাংলা ৫-১ গোলে হারালো সিকিমকে। মেঘালয়ের বিরুদ্ধে হ্যাটট্রিকের পর এদিন আবারও হ্যাটট্রিক সুলঞ্জনা রাউলের। বাংলার বাজি দুটি গোল রিম্পা হালদার ও সঙ্গীতা বাস্ফোরের।

Powered by Froala Editor
