Search

Suggested keywords:

থেমে গেল স্বপ্নের দৌড়, ডুরান্ড রানার্স ডায়মন্ড হারবার এফসি

থেমে গেল স্বপ্নের দৌড়, ডুরান্ড রানার্স ডায়মন্ড হারবার এফসি

একটা স্বপ্নের দৌড় এর শোচনীয় পরিসমাপ্তি । উত্তরপূর্ব   বাতাসে তছনছ হীরক দুর্গ।  গ্রুপ পর্যায়ে মোহনবাগান ম্যাচের স্মৃতি যেন ফিরে এল ফাইনালে। শনি সন্ধ্যার যুব ভারতী দেখল হীরক রক্ষণের ভেঙে পড়া। প্রথমে জামশেদপুর এফসি ও ইস্টবেঙ্গল কে হারানোয় আশা জাগাছিল পাঁচ বছর বয়সী এই দল। কিন্তু এই দিনটা ছিল অন্য রকম। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ে ডায়মন্ড হারবার। তবু সুযোগ সৃষ্টি করেছিল তারাও। কিন্তু জবি জাস্টিন, স্যামুয়েল রা সুযোগ হারানোয় খেলার রাশ চলে যায় উত্তর পূর্বের দলটির কাছে। আসির আখতার প্রথম গোলে দরজা খোলেন। পরের গোল পার্থিব গগৈ এর। বিরতির পর খেলা পুরোপুরি নর্থ ইস্ট এর দখলে। বিরতির পর থৈ সিংয়ের গোলে ব্যবধান আরও বাড়ায় নর্থ ইস্ট। এর পরে লুকা মাজেন ডায়মন্ডের পক্ষে ব্যবধান কমান। দিনটি কিবুর ছেলেদের ছিলনা। এর পর আরও তিনটি গোল নর্থ ইস্টের। জাইরো সাম্পেরিও, আন্দ্রে জোস ও আলেদিন আজেরাই গোল করেন। এদিন হারলেও ভারতীয় ফুটবলের নতুন শক্তি হিসেবে ডায়মন্ড হারবার এফসির উত্থানের আভাস রেখে গেল ডুরান্ড কাপ।


Powered by Froala Editor