Search

Suggested keywords:

দুরন্ত ছন্দে শুরু বাংলার

দুরন্ত ছন্দে শুরু বাংলার

গতবারের চ্যাম্পিয়ন বাংলা এবার দুরন্ত ছন্দে শুরু করলো তাদের সন্তোষ ট্রফির অভিযান। আজ অসমের ডিব্রুগড়ে ঢাকুয়াখানা স্টেডিয়ামে মূল পর্বের প্রথম ম্যাচে তারা নাগাল্যান্ডকে ৪-০ গোলে হারালো। বাংলার পক্ষে আকাশ হেমব্রম, আকিব নওয়াব, অধিনায়ক রবি হাঁসদা ও সায়ন ব্যানার্জী গোল করেন। বাংলার এই জয় প্রসঙ্গে কোচ সঞ্জয় সেন জানিয়েছেন এটা অত্যন্ত ভালো শুরু। তবে অনেক দূর যেতে হবে। বাংলার জার্সিতে প্রথম গোল পেলেন আকিব নওয়াব। স্বভাবতই উচ্ছ্বসিত তিনি। তবে তাঁর কথায়, চ্যাম্পিয়ন হতেই হবে। বাংলার পরের খেলা শুক্রবার উত্তরাখণ্ডের বিরুদ্ধে।

AKASH HEMRAM AQIB NAWAB RABI HANSDA SAYAN BANERJEE


Powered by Froala Editor