শুক্রবার কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে তাদের শেষ ম্যাচে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে অমীমাংসিত ভাবে শেষ করল মহামেডান স্পোর্টিং ক্লাব। এদিন ব্যারাকপুর স্টেডিয়ামে ইউনাইটেডের হয়ে বুবাই পৈলান গোল করে দলকে এগিয়ে দেন। মহামেডানের লালগাইসাকা দলকে সমতায় ফেরান। এই ড্র এর ফলে গ্রুপ বি তে পয়েন্টের বিচারে মহামেডান স্পোর্টিং ক্লাব একাদশ স্থানে শেষ করলো। অন্য ম্যাচে কল্যানী স্টেডিয়াম বি তে এরিয়ান ক্লাব ১-০ গোলে হারালো ক্যালকাটা পুলিশ ক্লাবকে। একমাত্র গোলটি করেন রাজু ওরাও।এই জয়ের ফলে এরিয়ান ক্লাব গ্রুপ তালিকায় দশম স্থানে শেষ করলো।

Powered by Froala Editor
