জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতায় শেষ চারে বাংলার মেয়েরা। আজ অন্ধ্র প্রদেশের অনন্তপুরে গ্রুপ লিগের শেষ ম্যাচে তারা ৪-১ গোলে হারালো বিহার কে। বাংলার হয়ে জোড়া গোল করেন পূজা রায়। অন্য দুটি গোল অঙ্কিতা দাস ও মালতী মুন্ডার। এই জয়ের ফলে সেমি ফাইনালে উঠলো বাংলা। সেমিফাইনালে বাংলার প্রতিদ্বন্দ্বী দিল্লি।
Powered by Froala Editor
