Search

Suggested keywords:

শহরে চ্যাম্পিয়ন বাংলা দল, উষ্ণ অভ্যর্থনা আইএফএর

শহরে চ্যাম্পিয়ন বাংলা দল, উষ্ণ অভ্যর্থনা আইএফএর

শহরে ফিরল সাব জুনিয়র জাতীয় ফুটবলে চ্যাম্পিয়ন বাংলার ক্ষুদে ফুটবলাররা। আজ সকালে হাওড়া স্টেশনে তাদের উষ্ণ সংবর্ধনা জানানো হয় রাজ্য ফুটবল সংস্থা আইএফএর  তরফে। ঢাকের বোলে মুখরিত হয় সমস্ত স্টেশন চত্বর।কোচ গৌতম ঘোষ সহ বাংলা দলের বাকি সদস্যদের ফুলের মালা, ফুলের তোড়া,উত্তরীয় ও মিষ্টি দিয়ে বরণ করে নেন আইএফএর সহ সভাপতি দিলীপ নারায়ন সাহা ও আইএফএর বিভিন্ন কমিটির সদস্যরা। এই উষ্ণ সংবর্ধনায় আপ্লুত কোচ থেকে ফুটবলার সমস্ত সদস্যরা।


Powered by Froala Editor