বাংলা ফুটবলের নতুন দিগন্ত উন্মোচন হল। বুধবার কলকাতার এক অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে উদ্বোধন হয়ে গেল আইএফএ ও শ্রাচি স্পোর্টসের যৌথ উদ্যোগে এক নতুন ফুটবল প্রতিযোগিতা বেঙ্গল সুপার লিগের। একই অনুষ্ঠানে উন্মোচিত হল টুর্নামেন্টের লোগোর। এই অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। এসেছিলেন এক ঝাঁক প্রাক্তন নক্ষত্র ফুটবলার। ছিলেন একাধিক জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী, বিশ্বজিৎ ভাদুড়ী, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি, শ্রাচি স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি, চেয়ারম্যান তমাল ঘোষাল, হেড অব জি স্পোর্টস ভবেশ যানোয়াল, জি স্পোর্টসের ক্লাস্টার হেড সম্রাট ঘোষ। আটটি জেলার ফ্রাঞ্চাইজি দল নিয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক এই প্রতিযোগিতা শুরু হবে সম্ভবত দীপাবলির পরে। শেষ হওয়ার কথা ডিসেম্বরে।
Powered by Froala Editor
