Search

Suggested keywords:

পিছিয়ে পড়েও লড়াকু জয়ে ব্রোঞ্জ ভারতের

পিছিয়ে পড়েও লড়াকু জয়ে ব্রোঞ্জ ভারতের

প্রথম ম্যাচ থেকেই খালিদ  জামিলের ভারত বদলে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল। আর তার পূর্ণতা দেখতে পাওয়া গেল কাফা নেশন কাপের তৃতীয় স্থান নির্ণয়ের ম্যাচে। রাঙ্কিংয়ে ৫৫ ধাপ এগিয়ে থাকা ওমানের বিরুদ্ধে টাইব্রেকারে ৩-২ গোলে জিতল গুরপ্রিতরা।  প্রথমার্ধ গোলশূন্য থাকার পরে দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে গোল করে এগিয়ে যায় ওমান। কিন্তু পিছিয়ে পড়েও হাল না ছেড়ে ভারত লড়াই চালিয়ে যায়। ৮১ মিনিটে থ্রোইন থেকে হেডে গোল করে দলকে সমতায় ফেরান উদান্ত সিং। নির্ধারিত সময়ের খেলায় আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে গুরপ্রীতের বিশ্বস্ত হাত ভারতকে জয়ের ঠিকানা  এনে দেয়। ওমানের বিরুদ্ধে এই প্রথম  জয় ভারতের। সব মিলিয়ে খালিদ জামিলের অধ্যায়ের শুরুটা হল সাফল্যের সঙ্গে।


Powered by Froala Editor