Search

Suggested keywords:

পূর্ব বর্ধমানে আইএফএ সেন্টার ফর এক্সিলেন্স অ্যাকাডেমির যাত্রা শুরু

পূর্ব বর্ধমানে আইএফএ সেন্টার ফর এক্সিলেন্স অ্যাকাডেমির যাত্রা শুরু

পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে ও আইএফএর  সহযোগিতায় আইএফএ ফুটবল সেন্টার অফ এক্সিলেন্স অ্যাকাডেমির যাত্রা শুরু হল। এই উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ, সাংসদ কীর্তি আজাদ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসাদ লোহার, জেলা শাসক আয়েশা রাণী, পুলিশ সুপার সায়ক দাস,বিধায়ক রবীন্দ্র নাথ চ্যাটার্জি, খোকন দাস,শম্পা ধারা, আলোক কুমার মাঝি, প্রাক্তন ফুটবলার অতনু ভট্টাচার্য ও দিপেন্দু বিশ্বাস, আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায় ও সচিব অনির্বাণ দত্ত।

এই কেন্দ্রে জেলার চারটি মহুকুমার বিভিন্ন সরকারী বিদ্যালয় থেকে ১২৫৫ জন ছাত্র ছাত্রী ট্রায়ালে অংশ নিয়েছিলেন। তার মধ্যে অনূর্ধ্ব ১৩ ও ১৭ বিভাগের ১৫৫ জন ছাত্র ছাত্রী নির্বাচিত হয়েছেন।  সেন্টার ফর এক্সিলেন্সে আইএফএ প্রশিক্ষণ সংক্রান্ত সহযোগিতা করবে। জেলা  প্রশাসনের সহায়তায় এই কেন্দ্রে প্রশিক্ষার্থীরা সুষম আহার ও শরীর চর্চার জন্য জিম ব্যবহার করতে পারবেন। সম্পূর্ণ বিনামূল্যে ছাত্র ছাত্রীরা এই কেন্দ্রে প্রশিক্ষিত হতে পারবেন। বাংলার জেলায় ছড়িয়ে থাকা প্রতিভাদের  তুলে আনতে এ ধরনের উদোগ্যের প্রশংসা করেন সকলে।


Powered by Froala Editor