Search

Suggested keywords:

লক্ষ্য ম্যাচ কমিশনার বাড়ানো, আইএফএর উদ্যোগে ওয়ার্কশপ

লক্ষ্য ম্যাচ কমিশনার বাড়ানো, আইএফএর উদ্যোগে ওয়ার্কশপ

বাংলা থেকে ম্যাচ কমিশনার তৈরির লক্ষ্যে উদ্যোগ নিল আইএফএ। এই লক্ষ্যে সোমবার থেকে তিন দিনের এক ওয়ার্কশপ শুরু হল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাবে। এই ওয়ার্কশপের চিফ ইন্সট্রাক্টর হিসেবে এ আই এফ এফ থেকে এসেছেন বিনোদ কুমার সিং। সহকারী ইন্সট্রাক্টর হলেন স্বাগত ভট্টাচার্য। ভবিষ্যতে ম্যাচ কমিশনার হওয়ার লক্ষ্যে ঊনত্রিশ জন এই ওয়ার্কশপে শিক্ষার্থী হিসেবে অংশ নিচ্ছেন।

এয়ারলাইন্স ক্লাবে এই ওয়ার্কশপে উপস্থিত ছিলেন আইএফএর অন্যতম যুগ্ম সহসচিব সুদেষ্ণা মুখার্জী, আইএফএর সি ই ও পুষ্পার্ঘ্য চট্টোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে প্রথম কোনও ফুটবল সংস্থা হিসেবে আইএফএ এই ধরনের ওয়ার্কশপের আয়োজন করে।



Powered by Froala Editor